নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার (৩ মার্চ, ২০২৬) দুপুরে উপজেলার দড়িকান্দি ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দড়িকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোরের বাজারের পশ্চিম পাশে হাজী মতিন মিয়ার বাড়ির পেছনে অবস্থান নেয়। এসময় নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের পাকা রাস্তার ওপর পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি নীল ও হলুদ রঙের পুরাতন পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত পিকআপ ভ্যানটিতে (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৪-৯৪৩৭) তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য ও গাড়িটি জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা:এই ঘটনায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি)। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।