• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য ওসমান হাদীর ওপর হামলা: শুটারের পর এবার মিলল বাইক চালকের পরিচয়

সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সরাইল উপজেলা প্রতিনিধি || দৈনিক প্রবাহ নিউজ / ৩০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শহীদ মিনারে এমপিকে ফুল দিতে বাধা ও হট্টগোল; ক্ষুব্ধ সমর্থকদের ১ ঘণ্টা সড়ক অবরোধে ব্যাপক যানজট

ব্রাহ্মণবাড়িয়া সরাইল: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর হামলা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক ছেঁড়ার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন তার কর্মী-সমর্থকরা। শুক্রবার দিবাগত রাতে সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় টায়ার জ্বালিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, একুশের প্রথম প্রহরে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় নিজ দলেরই একটি পক্ষের তোপের মুখে পড়েন রুমিন ফারহানা। সেখানে তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে হট্টগোল সৃষ্টি করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তার অনুসারীরা।

রাতেই তারা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবস্থান নেন এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষুব্ধ সমর্থকরা অবিলম্বে এই ন্যক্কারজনক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd