• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

স্টাফ রিপোর্ট ক্রসপন্ডেন্ট / ৪৬ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বাঞ্ছারামপুরে নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত আসছে

নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রবাহ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদী থেকে মোহাম্মদ আলী (২৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মোহাম্মদ আলী উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরনের কাপড়চোপড় দেখে মরদেহ শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

নিহতের পিতা নজরুল মিয়া আহাজারি করে বলেন, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসছে শুনে এসে দেখি, সেটি আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।”

নিহতের মা আলেখা জানান, ছেলে মানসিকভাবে অসুস্থ থাকায় কয়েকদিন ধরে তাকে কুমিল্লায় নিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। তিনি বলেন, “কীভাবে সে নদীতে গেল, আমরা কিছুই জানি না। মানুষের কাছ থেকে খবর পেয়ে এবং ফেসবুকে ছবি দেখে এসে ছেলের মরদেহ শনাক্ত করি।” নিহতের চাচাও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে মরদেহ শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরিবারের সদস্যরা এসে তা শনাক্ত করেছেন। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com