• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত মালয়েশিয়া সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ওসমান হাদী হত্যা মামলা: ফয়সাল ও আলমগীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি এনআইএকে বাঞ্ছারামপুরে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | বাঞ্ছারামপুর মডেল থানা

বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর | ০৮ এপ্রিল, ২০২৬

​বাঞ্ছারামপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রবিউল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তারিকুল ইসলাম

​সভায় বক্তারা পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও বাজার থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শহরের প্রধান সড়কগুলো হকারমুক্ত করতে এবং অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। যানজট নিরসনে নির্ধারিত স্থানে সিএনজি ও অটোরিকশা পার্কিং এবং বাজারে মালবাহী ট্রাক প্রবেশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব তারিকুল ইসলাম বলেন, “একটি সুন্দর শহর উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। তবে জনগণের সচেতনতা ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।” উপস্থিত স্টেকহোল্ডাররা বাজার সিন্ডিকেট রুখতে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কঠোর নজরদারির অনুরোধ জানান। সভা শেষে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়তে সকলে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com