বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানার একটি চৌকস টিম মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ মোস্তফা নামের এক ব্যক্তির গরুর খামারের ভেতর থেকে ৪৮ পিস ইয়াবাসহ সবুজ আহাম্মেদ ও মোস্তফা নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় পুলিশি অভিযানের খবর পেয়ে মডেল রুবেল নামের এক অভিযুক্ত পালিয়ে যায়। পরে পুলিশ তার ঘর তল্লাশি করে চালের ড্রামের ভেতর থেকে আরও ২২ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইন চার্জ আরো বলেন মাদকের সাথে কোন আপস নয়, সে যেই হোক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।