• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
“বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার” বাঞ্ছারামপুরে শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) মহাশয়ের ২য় বার্ষিক মহামিলন উৎসবের আয়োজন বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা।

দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ

আল মামুন || দেবিদ্বার প্রতিনিধি || দৈনিক প্রবাহ / ৪৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি | দৈনিক প্রবাহ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে এক স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ (প্রেমের ফাঁদ) ফেলে জিম্মি ও অমানবিক নির্যাতনের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগী স্কুল শিক্ষক মকবুল হোসেন মাস্টার বাদী হয়ে লাইলি আক্তারসহ অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।

ঘটনার বিবরণ ও জিম্মি দশা

মামলার এজাহার ও ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, লাইলি আক্তারের সাথে মকবুল হোসেনের আত্মীয় ইমনের গাড়ি বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আপোষ-মীমাংসার কথা বলে গত ৬ এপ্রিল বিকেলে আসর নামাজের পর দেবিদ্বার পৌরসভার মোল্লা বাড়ির মসজিদের সামনে থেকে শিক্ষক মকবুল হোসেনকে ডেকে নেন লাইলি। কথা বলার ছলে তাকে পার্শ্ববর্তী ‘আহসান মঞ্জিল’ নামে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা ৩ নারী ও ৫ পুরুষ ওই শিক্ষককে আটকে ফেলে। ইমনের পাওনা টাকা পরিশোধের জন্য তাকে প্রচণ্ড চাপ দেওয়া হয়। শিক্ষক অপারগতা প্রকাশ করলে আসামিরা জোরপূর্বক তার সাথে আপত্তিকর কাজ করতে বাধ্য করে এবং তা ভিডিও ধারণ করে। এরপর শুরু হয় শারীরিক নির্যাতন।

অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

জিম্মি অবস্থায় পর্নোগ্রাফি ও নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মকবুল হোসেনের পকেট থেকে ৭ হাজার টাকা এবং আত্মীয় ইমনের মাধ্যমে বিকাশে ২০ হাজার টাকা আদায় করে চক্রটি। এখানেই শেষ নয়, জীবনের ভয় দেখিয়ে আরও ১ লাখ টাকা আদায় করে তারা।

ভিডিও ভাইরাল ও পুলিশের অ্যাকশন

মকবুল হোসেনকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা জেলা পুলিশের নজরে আসে। দেবিদ্বার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মূল হোতা লাইলি আক্তারকে আটক করে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য

অনুসন্ধানে জানা গেছে, লাইলি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নারী দিয়ে দেহ ব্যবসার আড়ালে বিত্তশালীদের টার্গেট করে আসছিলেন। স্থানীয়রা জানান, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের একাধিক প্রভাবশালী নেতাকেও একইভাবে ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এই নারী। লোকলজ্জার ভয়ে ইতিপূর্বে কেউ মুখ খোলেননি। তবে লাইলি আক্তার দাবি করেছেন, শিক্ষকের সাথে তার পূর্ব সম্পর্ক ছিল এবং পাওনা টাকা চাওয়া নিয়ে এই ঘটনা ঘটেছে।

পুলিশের বক্তব্য

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, “ভিডিওর সূত্র ধরে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত নারীকে আটক করেছি। তিনি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com