• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
বাঞ্ছারামপুরে শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) মহাশয়ের ২য় বার্ষিক মহামিলন উৎসবের আয়োজন বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ

বাঞ্ছারামপুরে শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) মহাশয়ের ২য় বার্ষিক মহামিলন উৎসবের আয়োজন

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ১৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১৮ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি ধামে অবস্থিত শ্রীশ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে শুরু হতে যাচ্ছে শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) মহাশয়ের স্মৃতি বিজড়িত ২য় বার্ষিক মহামিলন হরিনাম ও শ্রীশ্রী গৌর-বিষ্ণুপ্রিয়ার নাম সংকীর্তন উৎসব।

শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) মহাশয়ের তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ভক্তবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

উৎসবের সময়সূচী:

তিন দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিম্নোক্তভাবে:

অধিবাস: ১৮ এপ্রিল ২০২৬, শনিবার।

অষ্ট প্রহরব্যাপী নাম সংকীর্তন: ১৯ এপ্রিল ২০২৬, রবিবার।

পুষ্পোৎসব: ২০ এপ্রিল ২০২৬, সোমবার।

স্মরণ ও শ্রদ্ধা:

উল্লেখ্য যে, আধ্যাত্মিক সাধক শ্রীমৎ প্রসেনজিৎ আচার্য্য (বাবুল দাদা) ১৯৫৭ সালের ৯ অক্টোবর (২৩ আশ্বিন ১৩৬৪ বাংলা) জন্মগ্রহণ করেন। তিনি ২০২৪ সালের ১৮ এপ্রিল (৫ বৈশাখ ১৪৩১ বাংলা) মহাপ্রয়াণ লাভ করেন। তার স্মৃতি ও আদর্শকে ধরে রাখতেই প্রতি বছরের ন্যায় এবারও  খোশকান্দি (পঞ্চমপুর)  এই উৎসবের আয়োজন করা হয়েছে।

“জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী” — এই মহামন্ত্রে মুখরিত হবে উৎসব প্রাঙ্গণ।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল সনাতন ধর্মপ্রাণ ভক্তকুলকে উক্ত নাম সংকীর্তন ও উৎসবে উপস্থিত থেকে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা আশীর্বাদ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com