নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর তারিখ: ১৯ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৮ এপ্রিল দিবাগত রাত ১১:৪০ মিনিটে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আইয়ুবপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের কড়িকান্দি ফেরিঘাট সংলগ্ন ‘মা এন্টারপ্রাইজ’ মোশারফ হোসেন দুলালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ০৬ (ছয়) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১. হাফিজা আক্তার ওরফে রিংকি (২২): স্বামী- নাজমুল হাসান, সাং- স্বল্পেরচক (২২নং ওয়ার্ড, বন্দর পৌরসভা), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
২. সাবিনা আক্তার (১৮): পিতা- সোলাইমান, সাং- চরকগাছিয়া, থানা- বরগুনা সদর, জেলা- বরিশাল। (বর্তমান ঠিকানা: স্বল্পেরচক, বন্দর, নারায়ণগঞ্জ)।
গ্রেফতারের সময় পুলিশ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিন বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে।