• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য ওসমান হাদীর ওপর হামলা: শুটারের পর এবার মিলল বাইক চালকের পরিচয়

সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ

স্টাফ রিপোর্টার || মোঃ আতিকুর রহমান লিটন || দৈনিক প্রবাহ / ৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে ডিসি মাসুদের নেতৃত্বে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের দৃশ্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে ডিসি মাসুদের নেতৃত্বে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের দৃশ্য

বিস্তারিত নিউজ: সন্তান হারানোর শোকে এক অসহায় পিতার আর্তনাদ সরাসরি পৌঁছে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের কানে। আর সেই আর্তনাদ শুনে এক মুহূর্ত দেরি না করে নিজেই উদ্যোগী হলেন তিনি। প্রধানমন্ত্রীর এমন সরাসরি নির্দেশে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদের নেতৃত্বে পুলিশ বাহিনী যে ক্ষিপ্রতায় মাঠে নামল, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। মাত্র ১ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো অপহৃত স্কুলছাত্রকে।

মঙ্গলবার দুপুরে সচিবালয় প্রাঙ্গণে এ আবেগঘন ও চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত। সচিবালয়ের এক কর্মচারীর স্কুলপড়ুয়া সন্তান অপহরণের শিকার হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি খেয়াল করেন এবং নিজেই এগিয়ে গিয়ে খোঁজ নেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে তিনি সরাসরি ডিসি মাসুদকে ফোন করে কঠোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান শুরু করে। নিশ্ছিদ্র এই অভিযানের মুখে অপহরণকারীরা টিকতে পারেনি। মাত্র এক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে তার বাবার কোলে ফিরিয়ে দেয় পুলিশ। সাধারণ এক কর্মচারীর বিপদে দেশের প্রধানমন্ত্রীর এই মানবিক ও তাৎক্ষণিক সাড়া এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd