• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে বিএসটিআই-এর অভিযান: ২ কসমেটিকস দোকানকে লাখ টাকা জরিমানা ​

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাঞ্ছারামপুরের প্রতাপগঞ্জ বাজারে বিএসটিআই-এর বিশেষ অভিযান। অনুমোদনহীন ও মানহীন কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করার সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ (অভিযান চলাকালীন ফুটেজ)
বাঞ্ছারামপুরের প্রতাপগঞ্জ বাজারে বিএসটিআই-এর বিশেষ অভিযান। অনুমোদনহীন ও মানহীন কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করার সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারে অনুমোদনহীন, ভেজাল ও মানহীন পণ্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাজারের বিভিন্ন শপিং মার্কেটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন দেখা যায়, ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামক দুটি কসমেটিকস প্রতিষ্ঠান বিএসটিআই-এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিদেশি ও বিক্রয় নিষিদ্ধ মানহীন কসমেটিকস পণ্য বিক্রি করছে। সরকারি মানদণ্ড বজায় না রেখে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০,০০০ টাকা করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিএসটিআই সূত্রে জানানো হয়, বাজারে মানহীন ও ভেজাল পণ্যের সরবরাহ বন্ধে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রসিকিউশন ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল ধ্বংস করার পাশাপাশি ব্যবসায়ীদের বিএসটিআই লাইসেন্স গ্রহণ ও বৈধ পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com