• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য

বাঞ্ছারামপুরে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ গ্রেফতার ২

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৪০ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দশদোনা ও জয়কালীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দশদোনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ মফিজুল ইসলাম এবং জয়কালীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ইকরাম।

পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুল ইসলাম ২০২৪ সালের একটি মাদক মামলার (জিআর নং- ২০/২০২৪) সাজাপ্রাপ্ত আসামী। ২০২৪ সালের ৫ মার্চ ১ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আজ বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মমিন হোসেন ও এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মফিজুলের নিজ বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

একই দিনে পৃথক অভিযানে উপজেলার জয়কালীপুর থেকে ৬৮/২০২৫ নম্বর জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী ইকরামকেও গ্রেফতার করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd