নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা সদরের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস আলী এবং সমবায় কর্মকর্তা আবদুল আহাদ। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, অর্থ সম্পাদক আগা শামীমসহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।