• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য

ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত নারী আসন: মনোনয়ন দৌড়ে নাহিদা সুলতানা

আতিকুর রহমান লিটন 📌 স্টাফ রিপোর্টার / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
বিগত নির্বাচনে নাহিদা সুলতানার গণসংযোগের ছবি
ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত নারী আসন: মনোনয়ন দৌড়ে নাহিদা সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাহিদা সুলতানা: তৃণমূল থেকে সংসদীয় লড়াইয়ের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর: আসন্ন সংরক্ষিত মহিলা আসনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার আত্মবিশ্বাস নিয়ে তিনি এবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

নাহিদা সুলতানা বাঞ্ছারামপুরের শিক্ষা জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, সরকারি এস এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক জনপ্রিয় শিক্ষক মরহুম আব্দুল হাকিম (মাক্কু মাস্টার)-এর একমাত্র কন্যা। পারিবারিকভাবেই তিনি সামাজিক ও রাজনৈতিক আবহে বেড়ে উঠেছেন। উচ্চশিক্ষা সমাপনের পর ব্যক্তিগত ক্যারিয়ারের পেছনে না ছুটে জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে নাম লেখান তিনি।

বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী দলের প্রতিটি দুঃসময়ে মাঠে ছিলেন। বিশেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় এবং জোটের প্রার্থীকে বিজয়ী করতে দিন-রাত এক করে গণসংযোগ, উঠান বৈঠক ও নারী সমাবেশ সফল করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় নারী সংগঠনে এক নতুন গতির সঞ্চার হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লার তিনটি থানা নিয়ে গঠিত এই সংরক্ষিত আসনে নাহিদা সুলতানার মতো শিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেত্রী মনোনীত হলে নারীদের অধিকার আদায়ে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাহিদা সুলতানা বলেন, “দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে এবং যোগ্য মনে করে, তবে আমি অবশ্যই মনোনয়ন ফরম তুলব। আমি নারী ক্ষমতায়ন ও এলাকার উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই।” তিনি এ লক্ষে দলের সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd