• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার প্রতিটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এবং হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বর্ধিত সভা শুরু হয়। শুরুতেই শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন এবং উপস্থিত জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব উত্তম চক্রবর্তী রকেট এবং সঞ্চালনা করেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তানজীর আহমেদ রাজীব।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’কে পূনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষে ভার্চুয়াল মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা গাজী মেজবাউল হোসাইন সাচ্চু ও ময়মনসিংহের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা এ কে এম আফজালুর রহমান বাবু মহোদয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জননেতা রেজাউল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল আওয়াল মিন্টু, সভাপতি, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ, বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির হিমেল। এছাড়াও বক্তব্য রাখেন উপস্থিত সকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়ক বৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com