• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে পেশাজীবীদের স্বাগত কর্মসূচি

দৈনিক প্রবাহ ডেক্স: / ১৯২ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৬ মে) তার আগমন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ তাকে গণসংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে।

পরিষদের পক্ষ থেকে পাঠানো আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার আগমন কর্মসূচিকে সফল করতে পেশাজীবীদের সক্রিয় উপস্থিতি একান্ত কাম্য।

এতে বলা হয়, বনানী বাজারের উল্টো পাশে, মেইন রোডে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের গণতন্ত্র ও রাজনীতির অন্যতম শক্তিশালী নেত্রী বেগম জিয়ার সুস্থভাবে দেশে ফেরা জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

উল্লেখ্য, পেশাজীবী পরিষদের নেতারা আশা করছেন, নেত্রীকে স্বাগত জানাতে সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং একটি শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com