• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মিরপুরে ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে বেধড়ক পিটুনি

নিজস্ব প্রতিবেদন / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে বেধড়ক পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে শাহআলীর বি ব্লকের মনি কানন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা জেনেছি তিনজনই ছাত্রলীগের নেতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে তাদের নাম এখনো নিশ্চিত নই। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে বলে তথ্য এসেছে। আমরা তাদের সঠিক নাম পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই করছি।

কে বা কারা কেন মারধর করলো জানতে চাইলে ওসি বলেন, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত, চিনতে পেরে কয়েকজন মারধর শুরু করে। পরে আরও অনেকে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার

করে হাসপাতালে প্রেরণ করে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com