• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য ওসমান হাদীর ওপর হামলা: শুটারের পর এবার মিলল বাইক চালকের পরিচয়

বাঞ্ছারামপুরে স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা: ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৪১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাঞ্ছারামপুরে স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা: ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
বাঞ্ছারামপুরে স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা: ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বাঞ্ছারামপুরে স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা: ১৩০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ‘ডিজে নজু’ ও পারুল

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ার নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসতঘরে ইয়াবা ব্যবসার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বাঞ্ছারামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫ মাদকসেবীকে হাতেনাতে আটক করে কারাদণ্ড

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ মমিন বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম প্রকাশ ডিজে নজু ও তার স্ত্রী পারুল বেগমের বসতঘরের শয়ন কক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১৩০ পিস (৮০+৫০) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এই দম্পতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

  • মোঃ নজরুল ইসলাম প্রঃ ডিজে নজু (৪২), পিতা- মোঃ আঃ কুদ্দুস মিয়া।
  • পারুল বেগম (৩২), স্বামী- মোঃ নজরুল ইসলাম প্রঃ ডিজে নজু।

উভয়ের সাং- ফরদাবাদ মমিন বাড়ি, ইউপি- ফরদাবাদ, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd