• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য ওসমান হাদীর ওপর হামলা: শুটারের পর এবার মিলল বাইক চালকের পরিচয়

বাঞ্ছারামপুর সৌদি প্রবাসী মাসুদ হাসান এর স্ত্রী সাহিনুর (২৫) এর  মরদেহ উদ্ধার।

বাঞ্ছারামপুর প্রতিনিধ ি / ৫৯৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বাঞ্ছারামপুর সৌদি প্রবাসী মাসুদ হাসান এর স্ত্রী সাহিনুর (২৫) এর  মরদেহ উদ্ধার।

 

প্রাথমিকভাবে জানা গেছে, চার পাঁচ দিন যাবত শাহিনুরের  কোন খোঁজ না পেয়ে স্বজনরা তার বাসায় এসে বাহির দিয়ে তালাবদ্ধ দেখতে পায়।

 

তারপর স্বজনরা তার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারছিল না, আজ সন্ধ্যায় পাশের বাসার লোকজন দুর্গন্ধ পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় খবর দেয় । থানার পুলিশ এসে তালা ভেঙে রুমের ভিতর প্রবেশ করে ভিকটিমের দূর গন্ধ যুক্ত মরদেহ দেখতে পায়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য সিআইডিকে ইনফর্ম করে। সিআইডি আসার আগ পর্যন্ত ভিকটিমের মরদের রুমে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। সিআইডি কুমিল্লা থেকে রওনা দিয়েছেন আমরা অপেক্ষায় আছি ।

আমাদের সঙ্গে থাকুন সত্য জানার পর সাথে সাথে আপডেট দেওয়া হবে।

নিহত শাহিনুর আক্তার

আপডেট-ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার সদরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। আলোচিত এই হত্যাকাণ্ডে এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শাহিনুরের পরিবার জানায়, নয় বছর আগে উপজেলার সদরের আলীপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয়। ওই সংসারে তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে পৌরশহরের বর্তমান বাড়িতে ভাড়া থাকতেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙ্গে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, “মৃতদেহ সন্ধানের খবর পেয়ে প্রথমে মডেল থানা পুলিশ পর্যবেক্ষণ করে। পরে বিষয়টি সিআইডি বিভাগকে জানানো হয়। বর্তমানে পুলিশের সিআইডি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক আজ শনিবার বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলার বিষয়ে অনুমান নির্ভর কিচ্ছু বলা যাবে না”।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd