• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম

Reporter Name / ৫৪৬ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: গত ০১/১২/২০২৩ইং (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে দিনব্যাপি ১৩শ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (২০২৪-২০২৫) এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বরিশাল জেলা প্রশাসনের সাবেক ম্যাজিস্ট্রেট ছিলেন।

বর্তমানে বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, অধ্যাপকমন্ডলী, সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উচ্চ পদস্থ আমলা, ব্যাংকার, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি ড. মেহাম্মদ তাজুল ইসলাম বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ, অ্যালামনাইরা এবং শিক্ষক-গবেষক বিশ্ববিদ্যালয়ের নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। ঢাবির শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির পথ নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com