• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া

স্টাফ রিপোর্ট ক্রসপন্ডেন্ট / ৩২৬ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। রোববার (১৮ মে) এই অভিনেত্রীকে আটকের পর বিমানবন্দরেই তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।  নুসরাত ফারিয়া আটক, নাকি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।এদিকে, সবশেষ গেল ঈদুল ফিতরে মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এক বছর বিরতির পর পর্দায় ফিরেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর। তবে আলোচনায় ছিল সিনেমাটির গান ‘কন্যা’। ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com