• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

নরসিংদী রায়পুরা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকজন। আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থক দুটি পক্ষের মধ্যে সোমবার (৫ মে) গভীর রাত থেকে মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় থেমে থেমে  এ সংঘর্ষ চলে।


 নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকজন। আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থক দুটি পক্ষের মধ্যে সোমবার (৫ মে) গভীর রাত থেকে মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় থেমে থেমে  এ সংঘর্ষ চলে। 

 নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

তারা দুজনই যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের সমর্থক বলে জানা গেছে।  

পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে রায়পুরার মেথিকান্দা এলাকার সাবেক ইউপি মেম্বার আওয়ামী লীগ সমর্থক আব্দুল বাসেদ ভূইয়ার সঙ্গে উপজেলা যুবলীগ সমর্থক আবিদুর রহমান রুবেলের দন্দ রয়েছে। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে একাধিক বার সংঘর্ষ ও একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। সর্বশেষ সোমবার গভীর রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। রাতভর চলে সংঘর্ষ। সংঘর্ষে সাইফুলসহ দুজন গুলিবিদ্ধ হন। থেমে থেমে সংঘর্ষ চলাকালে সকালে সাইফুলের পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলিবিদ্ধ রাহাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপপাতালে পাঠানো হয়।  

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com