• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

কলকাতার নায়িকাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন জায়েদ খান

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: সকালেই কলকাতার নায়িকা ঢাকায় পা রেখেছেন। আর দুপুরেই তাকে নিয়ে কক্সবাজার উড়াল দিলেন চিত্রনায়ক জায়েদ খান। আজ থেকেই সমুদ্রতীরবর্তী শহরে জায়েদ খান ও সায়ন্তিকার নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকাই সিনেমার এই অভিনেতা জানালেন- সিনেমার শুটিং শুরুর মাধ্যমে সমালোচকদের কার্যত মুখ বন্ধ করে দেওয়া হলো। কদিন আগেই সায়ন্তিকাকে নিয়ে জায়েদ খানের সিনেমার খবর প্রকাশ হলে বিষয়টি নাকচ করে দেন অভিনেতা। সেসময় তিনি বলেন- এখন সায়ন্তিকাকে নিয়ে তিনি ছবি করছেন না। তবে এ বিষয়ে আজ জায়েদ খান বললেন, আমি গত পরশু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এর আগে তো আমি অফিশিয়ালি বলতে পারি না। এখন আমার বলতে দ্বিধা নেই সায়ন্তিকার সঙ্গে নতুন সিনেমাটি করতে যাচ্ছি। সে কলকাতা থেকে সকালে এসেছে আমি নিজেই এয়ারপোর্টে গিয় তাকে রিসিভড করেছি। কক্সবাজারের সৌন্দর্যময় অঞ্চলগুলোতে টানা ১৫ দিন শুটিং হবে জানিয়ে জায়েদ খান বললেন, আজ থেকে কক্সবাজারে শুটিং শুরু হচ্ছে। সমুদ্রতীরবর্তী এই অঞ্চলের সবচেয়ে সৌন্দর্যময় এলাকা গুলোতে টানা ১৫ দিন শুটিং চলবে। এরপর আমরা ঢাকা ফিরে যাব। সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন, তখন সায়ন্তিকা এলেন ঢাকাই ছবির আরেক খানের সঙ্গে অভিনয় করতে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com