• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত মালয়েশিয়া সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ওসমান হাদী হত্যা মামলা: ফয়সাল ও আলমগীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি এনআইএকে বাঞ্ছারামপুরে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | বাঞ্ছারামপুর মডেল থানা

ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেত্রী গুলশান আরা

Reporter Name / ৬৪৩ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি, এম রাহিম ও অভিনেতা মিশা সওদাগরসহ অনেকেই।

জানা যায়, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন এই অভিনেত্রী। এরপরই দ্রুত তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

গুলশান আরা আহমেদের ফেসবুক থেকে মাঝরাতে পোস্ট করা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ’

পরে শোনা যায় মৃত্যুর খবর, লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি গুলশান আরাকে। আর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে ২০০২ সালে গুলশান আরা টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন সিনেমার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’র মতো জনপ্রিয় সব সিনেমা। সবশেষ তাকে দেখা গেছে এম রাহিমের ‘জংলি’ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এনএটি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com