শহীদদের স্মরণ ও পিতার কবর জিয়ারত করে মাঠে নামলেন জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রবাহ:
/ ১৫৩
Time View
Update :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
Share
শহীদদের স্মরণ ও পিতার কবর জিয়ারত করে মাঠে নামলেন জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুর প্রতিনিধি: আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে বাঞ্ছারামপুরের রাজনীতির মাঠ। আজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব আব্দুর রহিম জোনায়েদ সাকি।
সকালে বাঞ্ছারামপুরে নিজের বাসভবনের সামনে তিনি জুলাই আন্দোলনের চার শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শহীদ ছাত্রদল নেতা নয়নের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর তিনি পিতার কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। ধর্মীয় ও আবেগঘন পরিবেশ শেষে তিনি চর লোহানিয়া বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাকে স্বাগত জানান। সেখান থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণার প্রথম পথসভা ও গণসংযোগ শুরু করেন। সাধারণ মানুষের কাছে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন।