• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মৌড়াইলে সংঘর্ষের জেরে সাগরের মৃত্যু: পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৮

Reporter Name / ২৭৬ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নিহত সাগর মিয়ার হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্টে সাড়াশি অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় একটি কোচিং সেন্টারের সামনে বখাটেদের উৎপাতকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে সন্ধ্যায় তা সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। এতে সাগর মিয়া বুকে গুলিবিদ্ধ হন এবং ঢাকায় নেওয়ার পথে মারা যান। সাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com