• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

কাইতলায় মধ্যরাতে বর্বরোচিত ঘটনা: চোর অপবাদে প্রাণ গেল বৃদ্ধের, এলাকায় আতঙ্ক

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নে চোর সন্দেহে নির্মম গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। গতকাল গভীর রাতে স্থানীয় জনতার রোষানলে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অপরিচিত ওই বৃদ্ধকে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে চোর আখ্যা দিয়ে সংঘবদ্ধভাবে মারধর শুরু করা হয়। লাঠিসোঁটার আঘাতে বৃদ্ধের শরীর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি, পিবিআই-এর সহায়তায় তার পরিচয় বের করার চেষ্টা চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com