• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

হাসিনার কার্যালয়ের কর্মকর্তাসহ ৪ আওয়ামী সুবিধাভোগী জেলা প্রশাসক পদে নিয়োগ

স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৩৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনার কার্যালয়ের সাবেক কর্মকর্তা ও আওয়ামী সুবিধাভোগী চারজনকে জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চট্টগ্রাম, ফেনী,

 

মাদারীপুর ও চাপাইনবাবগঞ্জে এই নিয়োগ ঘিরে প্রশাসনে প্রশ্ন উঠেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের কর্মকর্তাসহ চারজন আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

গতকাল বুধবার মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

 

নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন —

 

মোহাম্মদ সোলাইমান, সাবেক উপপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের উপসচিব (চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক),

 

মিস আফছানা বিলকিস, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব (মাদারীপুর জেলা প্রশাসক),

 

মিস মনিরা হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (ফেনী জেলা প্রশাসক),

 

সাইফুল ইসলাম, ফেনীর জেলা প্রশাসক (চট্টগ্রাম জেলা প্রশাসক)।

 

মোহাম্মদ সোলাইমান: আওয়ামী সরকারের আস্থাভাজন

 

<চাপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান আওয়ামী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। চাকরি জীবনের শুরুতেই প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব ছিলেন তিনি। পরে ভূমি মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।>>

<মাত্র ৬ মাস মাঠ প্রশাসনে কাজ করার পরই তিনি যোগ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপরিচালক হিসেবে। বঙ্গবন্ধু ফেলোশিপের নামে প্রায় ৩ কোটি টাকার সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে যান।

ফিরে এসে শিল্প মন্ত্রণালয়, রাজউক ও বিদ্যুৎ বিভাগে ধারাবাহিকভাবে দায়িত্ব পান। অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি প্রভাব খাটিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন নেন।>

 

আফছানা বিলকিস: সাবেক সচিব কবির বিন আনোয়ারের ঘনিষ্ঠ

 

মাদারীপুরের নতুন জেলা প্রশাসক মিস আফছানা বিলকিস শেখ হাসিনার আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত। তিনি সাবেক পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ারের ঘনিষ্ঠ ছিলেন এবং তার সাথে একই মন্ত্রণালয়ে ৫ বছর কাজ করেছেন।

কবির বিন আনোয়ার অবসরে যাওয়ার পর তাকে শেখ হাসিনার কার্যালয়ে এইচ টি ইমামের স্থলাভিষিক্ত করা হয়। এছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় সংসদ ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও কাজ করেছেন।

 

🔹 মনিরা হক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ কর্মকর্তা

ফেনীর নতুন জেলা প্রশাসক মিস মনিরা হক দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি পালিয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইমিগ্রেশন শাখা, সুরক্ষা ও সেবা বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গাজীপুর, মুন্সীগঞ্জ, ফেনী ও পরিকল্পনা কমিশনেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

 

সাইফুল ইসলাম: কট্টর আওয়ামী পরিবারের সদস্য

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন সাইফুল ইসলাম। আওয়ামী সরকারের সময় তিনি অর্থ বিভাগ, বাগেরহাট ও মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করেছেন।

ফেনীর জেলা প্রশাসক থাকাকালীন এক আওয়ামী লীগ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতর্কের জন্ম দেন।

সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা ভাইরাল হলে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সাইফুল ইসলাম আওয়ামী ঘরানার কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের ঘনিষ্ঠ বলেও জানা যায়।

 

প্রশ্ন উঠছে: প্রশাসনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন?

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনীতে জেলা প্রশাসক পদে বিতর্কিত ও আওয়ামী পরিবারের ঘনিষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ দেয়ায় প্রশাসনে ব্যাপক প্রশ্ন উঠেছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এমন পদায়ন সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি করেছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com