• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল — ধানের শীষের পক্ষে জনতার দাবি

স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৪৩৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
“ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি নেতা জুনায়েদ সাকিবের বিরুদ্ধে নারী সমাজের ঝাড়ু মিছিলের দৃশ্য”

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বিরুদ্ধে এক বিশাল ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সচেতন মহিলা সমাজের ব্যানারে আয়োজিত এই মিছিলে প্রায় এক হাজারের ওদিক নারী অংশ নেন।

মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাঞ্ছারামপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায়  উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে স্লোগান দেন —
“নাস্তিকের ঠিকানা বাঞ্ছারামপুরে হবে না”,
“ইসলামবিদ্বেষী জুনায়েদ সাকি বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত”,
এবং
“স্বঘোষিত নাস্তিকের প্রার্থিতা আমরা মানব না”।

মিছিল শেষে আয়োজক মহিলারা বক্তব্যে বলেন,

“ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি। এই আসনে আমরা ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক চাই না।”

তারা অভিযোগ করেন,

“বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা বারবার নির্যাতিত হয়েছি, আমাদের স্বামীরা নির্যাতিত হয়েছেন আমাদের ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, কিন্তু মাঠে জুনায়েদ সাকিবকে কখনো দেখা যায়নি। এখন সে হঠাৎ করে প্রার্থী হতে চায়—এটা জনগণের সঙ্গে প্রতারণা।”

মিছিলে অংশ নেওয়া সাধারণ নারীরা বলেন,

“আমরা বিএনপির প্রতীক ধানের শীষকে ভালোবাসি, এই প্রতীকের জন্যই আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। অন্য কোনো প্রতীক আমরা মানি না।”

মিছিল শেষে উপস্থিত নারীরা জোনায়েদ সাকির ছবিতে ঝাড়ু ও জুতা দিয়ে প্রতীকী আঘাত করে প্রতিবাদ জানান এবং তাকে বাঞ্ছারামপুরে “অবাঞ্ছিত” ঘোষণা করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মিছিলটি বাঞ্ছারামপুরে আসন্ন নির্বাচনে ভোটারদের মানসিকতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
বহু বছর পর স্থানীয় নারীদের এমন গণআন্দোলন এই জনপদে রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com