বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ইউনিয়নজুড়ে নেতা-কর্মী, ব্যবসায়ী, তরুণ ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগ চলাকালে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপস্থিত ছিলেন—
উপজেলা সেক্রেটারি মোঃ শামিম নুর ইসলাম,
সদর ইউনিয়ন সভাপতি আবু কাউছার,
সেক্রেটারি মোঃ আক্তারুজ্জামান,
শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আল মামুন,
সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন শাদী,
ঢাকা মহানগর জামায়াতের রুকন মোঃ কেফায়াতুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগে প্রফেসর নকিবুল হুদা বলেন—
“আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। দেশের নেতৃত্ব পেলে আমরা ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করব।”