ছলিমাবাদ ইউনিয়নের সভায় জামায়াত মনোনীত প্রার্থীর প্রতিশ্রুতি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেছেন, নির্বাচিত হলে তিনি বাঞ্ছারামপুরকে আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তর করবেন।
বুধবার বিকেল চারটায় ছলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত সভায় তিনি বলেন, স্থানীয় বাজার সংস্কার ও উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “আমরা যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করব, যাতে তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে।”
সভায় উপজেলা জামায়াতের আমীর মোহাম্মাদ আবুল বাশার, সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, পৌর সভাপতি সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি আলাউদ্দিন সাদি এবং সঞ্চালনা করেন মো. এরশাদ উল্লাহ।
স্থানীয়রা মনে করছেন, প্রার্থীর মাঠপর্যায়ের উপস্থিতি জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে।