• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

কাউসার আহমেদ বাঞ্ছারামপুর প্রতিনিধি, দৈনিক প্রবাহ / ৬২৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বড় বাজার কলেজ সংলগ্ন মাঠে শনিবার (১৬ আগস্ট ২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

“ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত” এবং “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

 

এছাড়া উপস্থিত ছিলেন—

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি

 

অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখা

 

ছালে মুসা, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর পৌর বিএনপি।

আয়োজকরা জানান, সমাবেশে জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস বন্ধের দাবি তুলে ধরা হবে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মুফতি আতিকুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা সারোয়ার হাসান আলমগীর।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com