• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত মালয়েশিয়া সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ওসমান হাদী হত্যা মামলা: ফয়সাল ও আলমগীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি এনআইএকে বাঞ্ছারামপুরে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | বাঞ্ছারামপুর মডেল থানা

বাঞ্ছারামপুর বাজারের প্রধান সড়ক উন্নয়নের নামে দুর্ভোগ — হালকা বৃষ্টিতেই হাঁটু সমান পানি, দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী

মোঃ কাউসার আহম্মেদ | বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি / ৬৬২ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রাণকেন্দ্র—যা অনেকের কাছে “পুরের রাজধানী” নামে পরিচিত—সেই বাঞ্ছারামপুর বাজারের প্রধান সড়কের অবস্থা এখন চরম দুর্দশাগ্রস্ত। সংশ্লিষ্টদের ভাষ্যে, উন্নয়নকাজ শেষ হলেও যেন উন্নতির চেয়ে দুর্ভোগই বেড়েছে।

প্রধান সড়কে হাঁটতে গেলেই চোখে পড়ে খানাখন্দ, ভাঙাচোরা পিচ, এবং অসমতল জায়গা। এর ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পথচারীরা পা মচকানো থেকে শুরু করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান উল্টে যাওয়ার ঘটনাও এখন আর নতুন কিছু নয়।

সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় বৃষ্টির সময়। হালকা বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান পানি, ড্রেনেজ ব্যবস্থার অভাবে তা ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় রাস্তাটি যেন বাজার নয়, ছোটখাটো নদীর ঘাটে পরিণত হয়। দোকানে ঢুকতে-যেতে মানুষকে পানি পেরিয়ে চলতে হয়, ফলে অনেকেই কেনাকাটা এড়িয়ে যান।

স্থানীয় ব্যবসায়ী হাবিব মিয়া বলেন,

> “আমরা উন্নয়ন চাই, কিন্তু এই উন্নয়ন যদি আমাদের দুর্ঘটনা আর জলাবদ্ধতার উপহার দেয়, তাহলে এর মানে কী?”

 

পথচারী ফারুক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন,

> “প্রধান বাজারের রাস্তা যদি এমন থাকে, তাহলে বাকি এলাকার অবস্থা আর বোঝার বাকি থাকে না।”

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো সুস্পষ্ট পদক্ষেপ এখনো চোখে পড়েনি। যদিও জনদুর্ভোগ ও দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে, তবুও সড়কের দীর্ঘস্থায়ী সমাধান কবে হবে—এ প্রশ্নই এখন বাঞ্ছারামপুরবাসীর মুখে মুখে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com