দৈনিক প্রবাহ অনলাইনঃ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাব্বির মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বির মজুমদারের বিরুদ্ধে নাশকতার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জানা গেছে, সাব্বির মজুমদারের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামে। তিনি পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক এবং পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তবে বিস্তারিত তথ্য তদন্ত শেষ হলে জানানো হবে।