• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের তথ্য নিশ্চিত নয়

স্টাফ রিপোর্ট / ৬৪৯ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (দৈনিক প্রবাহ ডেস্ক):ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের পাশে বিধ্বস্ত হয় বিমানটি, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।”

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, “আমি পাঁচ মিনিট আগে শুনেছি যে মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি কেউ আহত হয়েছেন কিনা। বিষয়টি যাচাই করছি।”

 

অন্যদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা খবর পাই। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে।”

 

ঘটনার সময় আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। প্রাথমিকভাবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে বিমান বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com