• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মাদকাসক্ত সন্তানকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেয় মা-বাবা, দায় স্বীকারে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ) / ৬২৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে নিজের মাদকাসক্ত ছেলেকে হত্যা করে ড্রেনে ফেলে দেয়ার দায় স্বীকার করেছেন বাবা-মা। নিহতের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন বাবা করুনা সরকার ও মা রানী সরকার। একপর্যায়ে তারা সিদ্ধান্ত নেন সন্তানকে সরিয়ে দেওয়ার। পরিকল্পনা অনুযায়ী, তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন তারা।

 

এ ঘটনায় গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবা করুনা সরকার নিজেই। কিন্তু ঘটনার পর থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন তিনি।

 

মামলার পরপরই তদন্তে নামে ফতুল্লা থানা পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে মামলার বাদী করুনা সরকার ও তার স্ত্রী রানী সরকারকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তারা সন্তানের হত্যার বিষয়টি স্বীকার করে নেন বলে জানায় পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিরা তাদের সন্তানকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, পরিবারে দীর্ঘমেয়াদি অস্থিরতা ও মাদকের ভয়াবহ প্রভাবেই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকরা।

 

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পা

ঠানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com