শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে কৃষক দলের বৃক্ষরোপণ।
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াছি উদ্দিন মেহেদী এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল হোসেন, সদস্য সচিব মোঃ রুবেল, সদস্য মোঃ সাধন মিয়া, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিউর রহমান এবং যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
বিশেষভাবে উপস্থিত ছিলেন—
এছাড়ায় উক্ত অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর কৃষকদল সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় পরিবেশপ্রেমী শিশুরা অংশ নেন। কর্মসূচিতে নিম গাছ, ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয় বিভিন্ন স্কুল প্রাঙ্গণ, সড়কের পাশে, খোলা মাঠ এবং মসজিদের আঙিনায়।
—
🗣️ নেতৃবৃন্দের বক্তব্য
ওয়াছি উদ্দিন মেহেদী, আহ্বায়ক, উপজেলা কৃষক দল বলেন:
> “আমরা শুধু রাজনীতি করি না, জনগণের জন্য কাজ করি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে।”
আবুল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব, উপজেলা কৃষক দল বলেন:
> “আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাইয়ের দিকনির্দেশনায় আজকের এই বৃক্ষরোপণ করছি। আমরা ‘জিয়া গাছ’ নামে পরিচিত নিম গাছসহ নানা প্রকার চারা রোপণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।