ঈদে বাড়ি ফেরার আনন্দ: শেষ করে দিচ্ছে অসাধু অটো সিএনজি চালকেরা, তাছাড়া লেগেছে বিশাল জ্যাম।
ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে হাজারো মানুষ, কিন্তু এই আনন্দের মুহূর্তে কিছু অসাধু অটো সিএনজি চালক সুযোগ নিচ্ছে। আড়াইহাজার থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাটে দেখা গেছে, তারা যাত্রীদের কাছ থেকে নিচ্ছে কয়েকশো গুণ বেশি ভাড়া। এই ভোগান্তি থেকে জনগণকে মুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আমাদের প্রয়োজন একটি কার্যকরী মোবাইল টিম, যা ফেরিঘাটে বসানো হোক। জনগণের দুর্ভোগ লাঘব করতে এবং সঠিক ভাড়া নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।