• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর উপর হামলা, ওসি সফর আলী প্রত্যাহার

স্টাফ রিপোর্ট / ৪৫০ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বলেন, ‘প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

তিনি আরও জানান, শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এই আদেশ জারি করেন।

এর আগে গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর থানার পথ ধরে ভবুকদিয়া এলাকায় ফেরার পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, অভিযোগ দেওয়ার জের ধরেই এ হামলা হয়েছে।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহ্ মো. আরাফাত বলেন, ‘ভবুকদিয়ায় হামলার খবর পেয়ে আমরা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই। দুই থেকে তিন ঘণ্টা ধরে আমরা সেখানে আছি। কিন্তু প্রশাসনের কোনো সাড়া নেই। আমাদের ওপরও হামলা হয়, ধস্তাধস্তি হয়, তবু প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেও ফোন করা হয়েছিল। কিন্তু সেখান থেকেও কোনো সাড়া আসেনি। আমরা যারা ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, তাদের নিরাপত্তা আজ হুমকির মুখে।’

শাহ্ মো. আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এসি গাড়ি ও পুলিশ প্রটেকশন নিয়ে চলাফেরা করেন, অথচ জেলা পর্যায়ে থাকা সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করছেন না। এটি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।’

এর আগে বৈশাখী ইসলাম বর্ষা বলেন, ‘আমাকে রাস্তায় ফেলে বিএনপির লোকজন মেরেছে।’

এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com