• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবি প্রধান

স্টাফ রিপোর্ট / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

রেজাউল মল্লিক বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হলো। একই আদেশে শিল্প পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দীনকে শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ সদর দফতরের মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর সারদার প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) ও পুলিশ সদর দফতরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনে বদলি করা হয়েছে।

এর আগে ১৩ মার্চ সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া রেজাউল করিম মল্লিককে। দীর্ঘদিন তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করে রাখা হয়েছিল।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com