• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নিবার্চন: নতুন নেতৃত্বের সূচনা

মোঃ মাসুম মিয়া ( নাসিরনগর উপজেলা প্রতিনিধি ) / ২৬৩ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। এটি দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান (সভাপতি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আমিরুল হোসেন চকদার এবং ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) পদে সাংবাদিক আকতার হোসেন ভুইয়া নির্বাচিত হন।

নিবার্চনটি বুধবার সকালে নাসিরনগর বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে একটি বিশেষ সাধারণ সভার মাধ্যমে পরিচালিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নিবার্চনে চেয়ারম্যান পদে মো. আমিরুল হোসেন চকদার এবং ভাইস চেয়ারম্যান পদে আকতার হোসেন ভুইয়া নির্বাচিত হওয়ার পাশাপাশি পরিচালক (সদস্য) পদে মো. সফিকুল ইসলাম (১নং), মো. গিয়াস উদ্দিন শাহ (৩নং) এবং মো. আলী আশরাফ (৪নং) নির্বাচিত হন।

নিবার্চনের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিআরডির উপ-পরিচালক (মার্কেটিং) মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপ-নিবন্ধক মো. আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শামসুজ্জামান সবুজ।

মো. আমিরুল হোসেন চকদার ইউসিসি লি: এর তৃতীয়বারের মতো চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিশ্রুতি হলো সমবায় সমিতির মাধ্যমে সদস্যদের উন্নয়ন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, “আমার লক্ষ্য হবে সকল সদস্যের কল্যাণে কাজ করা এবং সমবায়ের কার্যক্রমকে আরো গতিশীল করা।”

অন্যদিকে, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “জনগণের সমস্যা শনাক্ত করে তা সমাধানে কাজ করা এবং সংবাদ মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করা আমার দায়িত্ব।”

অনুষ্ঠানের শেষে অতিথিরা নবনির্বাচিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। মো. বেলাল হোসেন নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, যোগ্যতা এবং দক্ষতা নিয়ে কাজ করতে হবে।”

নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমিরুল হোসেন চকদার এবং ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভুইয়া তাঁদের নেতৃত্বে একটি নতুন দিগন্তের সূচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা আশা করছেন যে, সমবায় সমিতি সদস্যদের মধ্যে সহযোগিতা ও সমৃদ্ধির পরিবেশ তৈরি করবে।

সমবায় সমিতি কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি সুরক্ষা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। এই সমিতিগুলি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করে, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com