• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রশাসনের কেউ আমাদের কথা শুনে না: কবির আহমেদ ভূঁইয়া

আখাউড়া প্রতিবেদন / ১৫২ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
প্রশাসনের কেউ আমাদের কথা শুনে না: কবির আহমেদ ভূঁইয়া

ডিসি-এসপি, এমনকি থানার ওসিরাও আমাদের কথা শুনে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৪) আখাউড়া-কসবা নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

এ সময় তিনি বলেন,কোন প্রশাসন কি আমাদের কথা শুনে-না শুনেনা।কিন্তু দোষ ফালায় আমাদের উপর। তারা আমাদেরকে দোষী করার চেষ্টা করে। কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের কেউ না। আমাদের সাথে মুখে মধু দিয়ে কথা বলে কিন্তু অন্তর দিয়ে কেটে দেয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের তার নিজ গ্রাম বরিশলে বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন,আমি দেখেছি অনেক সংস্থা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে। আমি সবাইকে বলতে চাই সঠিক রিপোর্টটা আপনারা দিবেন। বিনা কারণে আমাদের নেতাদের বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে বদনাম করবেন তা বরদাসতকরা হবে না।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার বিএনপি’র ১৪ টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মুস্তাক মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বেলাল উদ্দিন সরকার তুহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলার নয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভার বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com