• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

জাতিসংঘে আওয়াজ তোলার আহ্বান জোনায়েদ সাকির গাজায় গণহত্যার বিরুদ্ধে

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শাহবাগে গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তেমনি ফিলিস্তিনিদের পাশেও দেশের মানুষকে দাঁড়াতে হবে। কারণ পৃথিবীর প্রতিটি নিপীড়ন পরস্পরের সাথে যুক্ত।

তিনি আরও বলেন, দেশে ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠী এবং নারীরা আক্রমণের শিকার হচ্ছে। ফ্যাসিস্টরা নানাভাবে অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে। সেই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এ সময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, যারা এই গণহত্যা নিয়ে নীরব, তারা আসলে জায়নবাদের পক্ষে। আমেরিকা মানবতার কথা বললেও ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com