• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসরায়েলি আগ্রাসনে মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ।

মোঃ মাসুম মিয়া ( নাসিরনগর উপজেলা প্রতিনিধি ) / ২১৯ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

 আজ  শুক্রবার (১১ এপ্রিল২০২৫ইং) জুমার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার  উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর  ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

 

উপজেলা জামায়াতে ইসলামীর  আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে, উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে শেষ হয়। 

 

 মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর  আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম  জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম  

 বক্তব্যে উনারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে  ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন।

 

  • “ইসরায়েল দিনের পর দিন ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর যেভাবে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, বোমা বর্ষণ করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইহুদি রাষ্ট্র ইসরাইলিরা  ইতিহাসের নৃশংস বর্বরচিত হামলা চালিয়ে মানবতার চরম লঙ্ঘন করেছে ও গণক হত্যার একটি কলঙ্কময় অধ্যায় রচিত করেছে। আমরা বিশ্ব মানবতা ও বিশ্ব মুসলিমদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই ! 
  • ফিলিস্তিনে কি মানবতা লঙ্ঘন হচ্ছে না? 
  • মুসলিম বিশ্বের নীতি নির্ধারকদের বলছি আপনারা কি দেখছেন না আমাদের মুসলিম ভাইদেরকে একের পর এক তারা হত্যা করছে । 
  • হে আরব সম্রাট মুসলিমদের অধিনায়ক আপনি কি দেখছেন না? আপনাদের জ্বালানি ব্যবহার করে তারা বিমান হামলা চালাচ্ছে মুসলিমদের বুকে? 

 

আমরা ধর্মপ্রাণ তৌহিদীর জনতা ও বাংলাদেশ জামাতি ইসলামির পক্ষ হতে অবিলম্বে ফিলিস্তিনে  গাজায় গণহত্যা বন্ধের দাবি জানাই এবং মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রপতিদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই আল্লাহ পাক আপনাদেরকে শক্তি দিয়েছে আপনারা আমাদের মুসলিম ভাইদের কে সাহায্য করুন, একেই  সঙ্গে তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলমানদের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ঐ সময় আরো উপস্থিত ছিলেন কাজী সারোয়ার আলম, সাবেক আমির মো: ছায়েদ আলী, জামায়েত নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। এতে স্থানীয় জামায়াতের নেতা কর্মীসহ সাধারণ মুসল্লি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com