• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা প্রতিনিধি / ৫০০ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে স্বেচ্ছা সেবকদলের এক নেতাকে তুলে নিয়ে হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার বিরুদ্ধে।

এ নিয়ে শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ভুক্তভোগী স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুল হক। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বজুমোড়-বড়ই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আশরাফুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বজুমোড়-বড়ই বাজার এলাকার একটি আমবাগানে তাকে তুলে নিয়ে যান দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ডলার আলীসহ ৪-৫ জন সহযোগী। এ সময় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করা হয়। ছিনিয়ে নেয়া হয় ২৫ হাজার টাকা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বেনিয়ামিন নবীন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাবেক নেতা ডলারের নেতৃত্বে আমাদের স্বেচ্ছাসেবকদলের নেতার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন।

এদিকে অভিযুক্ত ডলার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com