• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দ্রের নির্দেশে, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৪৫২ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচলাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এ ছাড়া, পরিবেশ দিবস-২০২৪ কে সামনে রেখে এককোটি গাছ লাগিয়ে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে সংগঠনটি।

শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়ম মাফিক বৃক্ষরোপণ করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের আহ্বান জানান তারা।

তারি ধারাবাহিকতায়, চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ।

এ কর্মসূচির অংশ হিসেবে  শনিবার(২৭ এপ্রিল) ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক, এহসানুল আহমেদ রিফাত সরকার এর নির্দেশে ও পারভেজ আহমেদ এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি আরও চলবে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে: আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হুমায়ুন আহম্মেদ, সাবেক সভাপতি- ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ, জুবায়ের আহমেদ রাহাত, যুগ্ন আহ্বায়ক-১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ, আশিকুর রহমান অনিক, সদস্য- ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ, লিয়াজুল ইসলাম লিফাত, সদস্য- ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ, ১৩নং ভবানীপুর ইউনিয়ন শাখার প্রত্যেক নেতাকর্মী ও ওয়ার্ড নেতাকর্মীকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com