• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত মালয়েশিয়া সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ওসমান হাদী হত্যা মামলা: ফয়সাল ও আলমগীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি এনআইএকে বাঞ্ছারামপুরে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | বাঞ্ছারামপুর মডেল থানা

বাঞ্ছারামপুরে কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: প্রধান অতিথি এম এ খালেক

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ২২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ছলিমাবাদে উৎসবমুখর পরিবেশে তারুণ্যের একাদশ ও গ্রুপ অব কিংসের লড়াই; সম্প্রীতির বার্তা নিয়ে উপস্থিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে।

এবারের ফাইনালে মুখোমুখি হয় এলাকার শক্তিশালী দুই দল— ছলিমাবাদ তারুণ্যের একাদশ ও ছলিমাবাদ গ্রুপ অব কিংস। জমজমাট এই প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ১১ নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুম কালু মিয়া মেম্বারের সুযোগ্য সন্তান মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৬) এম এ খালেক পিএসসি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আমেজকে আরও বাড়িয়ে তোলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আবু বকর সিদ্দিক পাভেল, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মতিউর রহমান জালু, জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আশাবুদ্দিন ও সহ-সভাপতি হযরত আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারুক আহম্মেদ ও এম এ সালাম। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যানবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হোমনাসহ আগত কবি দেলোয়ার হোসেনের চমৎকার ধারাভাষ্য দর্শকদের বাড়তি আনন্দ জোগায়।

প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক পিএসসি বলেন, “গ্রামীণ পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক। সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ফুটবলের কোনো বিকল্প নেই।” আয়োজকরা জানান, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com