• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি মোল্লা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া স্বপ্নজয়ী এক অদম্য পথিকের গল্প: বেঞ্চ থেকে প্রধান শিক্ষকের চেয়ারে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপ জব্দ

আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ২৩ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপ জব্দ
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) | ১৫ ফেব্রুয়ারি ২০২৬:  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। আজ ১৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন থেকে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের শরীফপুর দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে। কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার ওপর থেকে একটি হলুদ ও নীল রঙের পুরাতন ছোট পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে পিকআপটি থেকে ছোট-বড় বিভিন্ন আকারের মোট ৩৮৯ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৯৯.৮৭৫ লিটার। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি রেখে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd