• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি মোল্লা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া স্বপ্নজয়ী এক অদম্য পথিকের গল্প: বেঞ্চ থেকে প্রধান শিক্ষকের চেয়ারে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি গঠন; সভাপতি মোল্লা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া

আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৪১ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
বাঞ্ছারামপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার (JSS) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বাঞ্ছারামপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার (JSS) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ (JSS)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ও মহাসচিব মোঃ শোয়েব রহমান স্বাক্ষরিত এক পত্রে ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে ‘দৈনিক আমার দেশ’ প্রতিনিধি মোঃ মোল্লা নাসির আহমেদ-কে সভাপতি এবং ‘চ্যানেল এস’ প্রতিনিধি মোঃ সেলিম মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সল আহমেদ খান (দৈনিক কালের কণ্ঠ)। সহ-সভাপতি পদে রয়েছেন এডভোকেট কামরুজ্জামান (সুবিচার) ও শামীম শিবলী (নিউজ ২১)।

এছাড়াও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:

  • যুগ্ম সাধারণ সম্পাদক: আতিকুর রহমান (দৈনিক দেশ প্রতিদিন)
  • সাংগঠনিক সম্পাদক: সোহাইল আহমেদ (বৈশাখী টিভি)
  • অর্থ সম্পাদক: আলী আহমেদ (দৈনিক আলোকিত সকাল)
  • দপ্তর সম্পাদক: সফিকুল ইসলাম (দৈনিক মুক্ত খবর)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ রোমান মিয়া (দৈনিক সময়ের বাংলা)

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুর উপজেলার অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।
ইতিমধ্যেই এই কমিটির অনুলিপি অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এদিকে নতুন কমিটি গঠন হওয়ায় বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধী সমাজ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd