• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
সচিবালয়ে পিতার কান্না, মুহূর্তেই অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান: অক্ষত অবস্থায় সন্তান উদ্ধার | দৈনিক প্রবাহ ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা–ছেলেসহ নিহত ৪ সরাইলে রুমিন ফারহানার ওপর হামলার জেরে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ রাষ্ট্রীয় বিলাসিতা পরিহার: এখন থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে কাঠের দোকানে ভয়াবহ আগুন: ১০ ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ১৮ মাসের আমানত ও আগামীর বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ চানখাঁরপুলে ৬ ছাত্র নিধন: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড কুমিল্লা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে বাসের নিয়ন্ত্রণ হারালেন চালক: আহত এক ডজন আনসার সদস্য ওসমান হাদীর ওপর হামলা: শুটারের পর এবার মিলল বাইক চালকের পরিচয়

বাঞ্ছারামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫ মাদকসেবীকে হাতেনাতে আটক করে কারাদণ্ড

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৫১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাঞ্ছারামপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫ মাদকসেবীকে হাতেনাতে আটক করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় ভাই ভাই জুয়েলার্সের মালিক ফজলুর রহমানের বাড়ির পূর্ব দিক হতে চতুর্থ রুমের উত্তর পাশের রুম হতে মাদক সেবনরত অবস্থায় ওই পাঁচজনকে আটক করা হয়।

বাঞ্ছারামপুরে স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা: ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

তল্লাশি চালিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে এক পুড়িয়া করে গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। এ সময় আসামিরা নিজেদের দোষ অকপটে স্বীকার করলে বিচারক প্রত্যেককে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. আলামিন (৪৫) ও হুমায়ন কবীরের ছেলে আব্দুল্লা আল মামুন (৩৮), ভিটিঝগড়ার চর গ্রামের মৃত মোহাম্মদ আলীমের ছেলে হেলাল মিয়া (৪৫) ও ফজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম সোহেল (৪৪) এবং ছলিমাবাদ গ্রামের আইয়ূব খানের ছেলে টিপু সুলতান (৩৪)।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতাও প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd