• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
প্রধান সংবাদ
দেবিদ্বারে স্কুল শিক্ষককে ‘হানিট্র্যাপে’ ফেলে পর্নোগ্রাফি তৈরি: নারী আটক, কারাগারে প্রেরণ “বাঞ্ছারামপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: ১২ ড্রাম চোরাই অকটেনসহ গাড়ি জব্দ” “বাঞ্ছারামপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রতিযোগিতা” মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের জরুরি আহ্বান বাঞ্ছারামপুরে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা “বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহের সড়ক বাতি চুরি: কর্তৃপক্ষের উদাসীনতায় অন্ধকারে জননিরাপত্তা ঝুঁকি” গ্যাস সিলিন্ডারের ‘মেমো উধাও’: বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের বড় জরিমানা। রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্য গুলিবিদ্ধ বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস উদ্ধার বাঞ্ছারামপুরে দুলালরামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্সে পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ আটক ২

মোঃ আতিকুর রহমান || স্টাফ রিপোর্টার || দৈনিক প্রবাহ / ৮৬ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, আতিকুর রহমান | বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার নড়িয়া থানার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)। মো. সোহাগ বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও সুইপার কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইকান্দি ফেরিঘাটের ফারুক আহমেদ খান স্টোর সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
Social Media Auto Publish Powered By : XYZScripts.com